পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের

ইসলামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ: মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জামালপুরের ইসলামপুরে আয়োজিত এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় শুক্রবার, ২৪ জানুয়ারি, বিকাল ৪টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শিবিরের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানা শাখার সেক্রেটারি আহসানুল বারী আম্মার, ছাত্রকল্যাণ সম্পাদক মো. রহমতুল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ মোহাম্মদ কুদরতুল্লাহ, ইসলামপুর পৌরসভার সভাপতি শিব্বির বিন জিয়া, পৌর সেক্রেটারি মো. সুজন, সাহিত্য সম্পাদক মো. আবু সাঈদ এবং কি.ক সম্পাদক মো. আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি জনাব আসাদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই কার্যক্রম এরই অংশ। ভবিষ্যতেও আমরা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীরা নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।”

এই কার্যক্রমে অংশগ্রহণকারী ও উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতার পরিবেশ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের

আপডেট টাইম : ১২:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫