অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা লাগানোর চেষ্টা দহগ্রাম সীমান্ত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় সেই কাঁটাতারের বেড়া এবার বাঁশের বাতা বেঁধে শক্ত করা চেষ্টা চালিয়েছে বিএসএফ।
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রহরায় ভারতীয়রা বাঁশ বাঁধছে, এক মিনিট ৫১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবি বিরোধিতা করলেও চালিয়ে যাওয়া হয় কাজ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ দিয়ে শক্ত করার চেষ্টা করা হয়। এসময় বিজিবি তাতে বাধা প্রদান করে।

সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণকাজ করবে না- বিজিবির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায়, তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ সদস্য। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।’

এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার ওই বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে চরম উত্তেজনা দেখা হয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্ত থেকে উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এক সপ্তাহ না যেতেই সেই কাঁটাতারের বেড়ায় খালি কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। গত মঙ্গলবার সর্বশেষ সেই বেড়ায় জোর করে বাঁশের বাতা লাগানোর ঘটনা ঘটালো ভারতীয় সীমান্ত রক্ষীরা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা লাগানোর চেষ্টা দহগ্রাম সীমান্ত

আপডেট টাইম : ০৮:২৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫