পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

বনানীতে দুর্ঘটনা: মিনি ট্রাকের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

ফারুক আহম্মেদ সুজন : ঢাকার বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে গাড়ির মালিককে বিআরটিএ কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই যানটির মালিকের নাম টিটন ইসলাম। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল) সানাউল হক জানান, মোটরযানটির নিবন্ধন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে মালিককে হাজির হতে হবে।

সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্নের কাছে সড়ক পার হতে গিয়ে এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন।

নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সকালে অফিস যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক মিনারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এক সহকর্মী আহত হয়। ওই যানটি জব্দ করা হয়েছে।

মিনারা নিহতের প্রতিবাদে তার সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন। সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতেও যান চলাচল আটকে দেন তারা।

তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা। কয়েক ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন তারা।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

বনানীতে দুর্ঘটনা: মিনি ট্রাকের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

আপডেট টাইম : ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫