অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভুট্টার ক্ষেত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

বাউরা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আজিনুর ইসলামকে (২৪) ধরে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার ধাপড়া থানার ঝোংপাড়া এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা। এ সীমান্তে উভয় দেশের ৮০১ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার বাংলাদেশি অংশের ভুট্টার খেত দিয়ে কৌশলে ভারতের অভ্যন্তরে যায় আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়ানের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারি সন্দেহে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে। ঘটনা জানার পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। সন্ধ্যায় বিএসএফ শনিবার (১৯ এপ্রিল) সকালে পতাকা বৈঠকে বসবে বলে বিজিবিকে জানায়।
আজিনুরের বাবার নাম নূর হোসেন। সে বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা।
বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, ’বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বাংলাদেশি ওই ব্যক্তি (আজিনুর) অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে আসার সময় স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে ও বিএসএফের নিকট তুলে দেয়। বিএসএফ তাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ ও প্রমাণ আছে বলে আমাদেরকে বলেছে। বর্তমানে গরুসহ ওই ব্যক্তিকে বিএসএফ বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে রেখেছে। শনিবার কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হবে। আমরা বিএসএফকে বলেছি তাদের কাছে আটক ওই বাংলাদেশিকে কোনো প্রকার নির্যাতন না করতে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভুট্টার ক্ষেত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট টাইম : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫