পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে সরাসরি বুড়িমারী রেলস্টেশন পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ পাটগ্রাম উপজেলা শাখা। রোববার (২৭ এপ্রিল) দুপুর ২ আড়াইটায় পাটগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে তিন দফা সুপারিশসহ লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো. আনিসুল ইসলাম। বুড়িমারী থেকে ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় চলমান আন্দোলনে সংহতি জানিয়ে জনদূর্ভোগ রোধে সকল দাবি-দাওয়া দ্রæত পূরণ করতে রেল কর্তৃপক্ষকে দাবি জানানো হয়।
তিন দফা সুপারিশে উল্লেখ করা হয় ‘প্রতিশ্রæতি নয়, বাস্তবভত্তিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আন্দোলনরত রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ ও জনসমক্ষে প্রকাশ এবং প্রদর্শণ করা।’ ‘শ্যাটল ট্রেনের মাধ্যমে নয়, অতি দ্রæত বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটি সরাসরি বুড়িমারী- ঢাকা চলাচলের ব্যবস্থা করা।’ রেল পরিবহনে মান্ধাতার যুগের লক্কর-ঝক্কর মার্কা ইঞ্জিন ও বগি পরিবর্তন করে নতুন ও অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ব্যবস্থাপনায় আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার কথা বলা হয়।’
‘বুড়িমারী-ঢাকা আন্তনগর রেল বাস্তবায়ন আন্দোলন পরিষদ’- এর একটি প্রতিনিধি দল হাতীবান্ধা- পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম রাজুর নের্তৃত্বে গত ২৪ এপ্রিল রেল সচিবের নিকট স্মারকলিপি দেওয়া এবং স্মারকলিপির কপি রেল উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলীয়র মহাব্যবস্থাপক ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা শোয়াইব আহম্মেদ, সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর জামায়াতের আমির সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি মাসুদ আলম প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫