অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

সেগুনবাগিচায় সন্ত্রাসী জাকিরের কর্মকান্ডে অতিস্ট মানুষ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় আওয়ামী মদদপুস্ট জাকির হোসেনের সন্ত্রাসী কর্মকান্ডে অতিস্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। এলকাবাসীকে মারধর, পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, জায়গা জমি দখল, চলাচলের জায়গা দখল, সরকারী খাস জায়গা দখল ও মাদক ব্যবসা জাকির হোসেন গংদের নিত্য নৈমিত্তিক কাজ। এসব করে অল্পদিনে বিপুল পরিমান অবৈধ বিত্ত বৈভমের মালিক হয়েছে জাকির। সর্বশেষ জাকিরের নের্তৃত্বে গত বুধবার রাতের আঁধারে পিস্তল, দেশীয় অস্ত্র, ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হামলা চালায় বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, অন্তরা, ইমু, রানা, কামাল ও রতনসহ অজ্ঞাত প্রায় ৫০ জন সন্ত্রাসী। এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েক জন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ মে) রাতে হঠাৎ জাকির গং ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি স্টল নামে একটি দোকানের ৫০ হাজার টাকার মালামালসহ লুট করে নিয়ে যায়। দোকান লুটের বিষয়ে ডিআরইউ’র সিনিয়র সদস্য মশিউর রহমান জানতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর আক্রমণ চালানো হয়। এছাড়া সভাপতি আবু সালেহ আকনের উদ্দেশ্যে পিস্তল উচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকী দেয় জাকির হোসেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে জাকির ও তার অনুসারীরা। তারা জোর করে মানুষের যায়গা দখল করেছে। সেগুনবাগিচায় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় সীমাহীন কস্ট ভোগ করতে হচ্ছে।

তারা জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এমপি আফজাল হোসেন জাকিরের বেয়াই। সে প্রায়ই জাকিরের বাড়িতে আসা যাওয়া করে। জাকির এমপি আফজালের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ৫ অগাস্টের পর দীর্ঘ দিন আফজাল জাকিরের বাসায় আত্মগোপন করেছিলো। আফজালের ১০ টি লাগেজ এখনো জাকিরের বাসায় রয়েছে। এর মধ্যে বিগত সরকারের গুরুত্বপূর্ন কাগজপত্র রয়েছে। এছাড়া জাকিরের বড় মেয়ে আদরের জামাই র‌্যাবের বিকাশ ছাব্বির র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের অন্যতম সহযোগী। ৫ অগাস্টের পর র‌্যাবের বিকাশ ছাব্বিরও কৌশলে দেশত্যাগ করে। যাওয়ার সময় সে ১০ কোটি টাকা, একটি গাড়ি ও গুলশানের ফ্লাট জাকিরের বড় মেয়েকে দিয়ে গেছে। সন্ত্রাসী জাকির আওয়ামী লীগের দাপট দেখিয়ে সেগুন বাগিচায় ২টি বাড়ি দখল করেছে। তার দখলকৃত জায়গায় নিয়মতি মাদক ব্যবসা হয়।

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: জাকির দম্পতি কারাগারে

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় জাকির হোসেন এবং তার স্ত্রী বিউটি খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক খালেক মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সেগুনবাগিচা এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

এ বিষয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা সেগুন বাগিচা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাদের জায়গা জমি দখল ও চলাচলের রাস্তা দখল করেছে এবং সরকারি জায়গা দখল করেছে জাকির। এছাড়া জাকিরের পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগ আছে। জাকির হোসেন গং আমার ও ডিআরইউ সদস্যদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সন্ত্রাসী জাকির হোসেন গং এর অত্যাচারে স্থানীয়রা অতিস্ট হয়ে পড়েছে। আইনশৃঙ্খলাহীনিকে জাকির হোসেন গংদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং তাদের অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধারের প্রশাসনের কাছে দাবী জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

সেগুনবাগিচায় সন্ত্রাসী জাকিরের কর্মকান্ডে অতিস্ট মানুষ

আপডেট টাইম : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫