পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ভোলায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড

গাজী তাহের লিটন, ভোলা

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। রোববার (০১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের পরিত্যক্ত স্থানে এগুলো ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান: গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রয়ারি ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‌্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলাপাড়া থানায় একটি মামলা করে তাঁদের হস্তান্তর করা হয় এবং জব্দ করা ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।

এছাড়া গত ২৬ মার্চ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানার কীর্তনখোলা নদীসংলগ্ন কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আদালতের প্রাপ্ত নির্দেশনা মোতাবেক রোববার (১ জুন) সকাল ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বেইস ভোলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড

আপডেট টাইম : ০৭:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫