পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ডেস্ক: শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে—শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও বেলাল হোসেন বেপারীর ছেলে আল আমিনের (২১) পরিচয় পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের জানান, রাত সাড়ে ৮টার দিকে ৬ জন আরোহী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা শেরপুর শহরে আসছিল। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায় এবং আল আমীন ও অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। এর আগে আরও দুজন আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

আপডেট টাইম : ০৬:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫