অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

মনির হোসেন,বেনাপোল
যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই রাজা। পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি—সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা—সবখানেই তার নাম উঠে আসে।

বৃহস্পতিবার ১২জুন বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

আপডেট টাইম : ০৬:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫