পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

নাহার মেমোরিয়াল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক : নাহার মেমোরিয়াল স্কুলের গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে নাহার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো “নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫”। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার মানোন্নয়নে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। ২০ ডিসেম্বর ২০২৫ নাহার মেমোরিয়াল স্কুল, মানিকদিয়া, সবুজবাগ, ঢাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সময় বদলায়, আদর্শ নয়—এই বিশ্বাস থেকেই নাহার মেমোরিয়াল স্কুল গত ২৫ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।”

বক্তারা আরও বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, নাহার মেমোরিয়াল স্কুল দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

নাহার মেমোরিয়াল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫