অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

বাংলার খবর২৪.কম : 1414506566বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দেবে।

সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

জানা গেছে, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

দুই দফা পেছানোর পর বুধবার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ০৩:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪