অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির সফল অভিযান, বিপুল ভারতীয় পণ্য ও মাদক আটক

  • মো: রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১০:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫৮ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গত (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনে ও রাতে একযোগে বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন সদর থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় জিরা, কাপড় ও মাদক উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা মালামাল গোপনে সংরক্ষণ করে কুড়িগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয় এবং সম্ভাব্য চলাচল রুটে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।
এছাড়া অধীনস্থ চারটি বিওপির পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য এক লাখ এক হাজার পাঁচশ টাকা বলে জানায় বিজিবি।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এতে সরকার রাজস্ব হারায় এবং সীমান্ত এলাকায় অপরাধচক্র সক্রিয় হয়। এসব অপতৎপরতা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির সফল অভিযান, বিপুল ভারতীয় পণ্য ও মাদক আটক

আপডেট টাইম : ১০:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫