পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাগ্নে শামীম গ্রেফতার

স্বপন মাহমুদ ফরিদপুর ঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ফরিদপুরের অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০)’কে হত্যা মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি ভাগ্নে শামীম (২৯)’কে গ্রেফতার করে।অদ্য ০৩/০১/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দলটি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং- ১৮, তারিখ- ০৭/০৩/২০২০ খ্রি.) অনুযায়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর কর্তৃক দন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: শামীম ওরফে ভাগ্নে শামীম (২৯), পিতা- সাদেক, সাং- বারইপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালত পেনাল কোড, ১৮৬০ এর ৩০২ তৎসহ পঠিতব্য ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩৯৪ তৎসহ পঠিতব্য ৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়া ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে গিয়ে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় কুপিয়ে হত্যা করে আসামিরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় এবং পরদিন তার ভাই মো. হান্নান তালুকদার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। অটোরিক্সা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা মামলায় দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর গত ২৯/০৫/২০২৫ তারিখে রায় প্রদান করেন। রায় প্রদানের পর গ্রেফতারকৃত আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাগ্নে শামীম গ্রেফতার

আপডেট টাইম : ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬