পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

হাতীবান্ধায় ২০০ শীতার্তদের পাশে দাঁড়ালো ৬১ বিজিবি

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ৬১ বিজিবি। শীতজনিত কষ্ট লাঘবে বিজিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

৬১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শীতের প্রকোপ বাড়ায় সীমান্তবর্তী ও দুর্গম এলাকার অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। সেই বিবেচনায় মানবিক দায়িত্ববোধ থেকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পূর্ব সারডুবি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
২০০ হতদরিদ্র ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সভাপতিত্বে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব সারডুবি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেক্টর কমান্ডার কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সবাইকে অবৈধ পুশইনের বিষয়ে সচেতন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহায়তা অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ শেষে ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন সেক্টর কমান্ডার।

শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণ কম্বল পেয়ে বিজিবি প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

হাতীবান্ধায় ২০০ শীতার্তদের পাশে দাঁড়ালো ৬১ বিজিবি

আপডেট টাইম : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬