অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নুরজাহান বেগম ধর্ষক অনিকের মা।

রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেন ধর্ষিত দুই শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী অনিকের বাসায় যাওয়ার আগে তার আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করে। এর পর ধর্ষিত দুই শিক্ষার্থী অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানায়। কিন্তু নুরজাহান বেগম বিষয়টি পুলিশকে অবহিত না করে কিংবা ভিকটিমকে চিকিৎসা সহায়তা না দিয়ে ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেন।

অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ভিকটিম দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পর অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে। আর অভিযুক্ত অনিককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল উঠে তৎপরতা শুরু করেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬