অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন গত ৩০ডিসেম্বর ভোরে। এরপর তার জন্য মাগফিরাত কামনা করে একাধিক দোয়া ও স্মরণসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। মঙ্গলবার (২০জানুয়ারি) রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টি এন্ড টি মাঠে দোয়ার অনুষ্ঠানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন তারেক রহমান। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
কিন্তু মোনাজাত করার আগ মুহুর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যাগয়ে নেতাদের তাকে সামনের দিকে নিয়ে আসার জন্য বলেন। নিজে উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। সেখানে বসেই দোয়া করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর চিন্তা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমানের উপস্থিত হওয়ার আগে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালীও এই আসনের অন্তর্ভূক্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান

আপডেট টাইম : ০১:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬