অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সারা দেশে ব্যাপক খাল খনন ও পরিবেশবান্ধব সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা ও নগরজীবন স্বস্তিদায়ক করতেই এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হয়েছে, যা খাল খননের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে মনে হয়েছে আগের তুলনায় ঢাকায় সবুজ অনেক কমে গেছে, শহরটি যেন শুষ্ক হয়ে পড়েছে। তিনি জানান, নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বিএনপির।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে বনায়ন কার্যক্রম জোরদার করা হবে। দেশব্যাপী পরিবেশবান্ধব বনায়নের একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে।

রাজনীতির প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন পর দেশে এসে দেখছি বাস্তবতা বাইরে থেকে শোনা চিত্রের সঙ্গে অনেক ক্ষেত্রে ভিন্ন। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক হলেও এখন সংকট সমাধানে দায়িত্বশীল রাজনীতি প্রয়োজন। শুধু কথা নয়, বাস্তবভিত্তিক কাজ করতে হবে।

ট্রাফিক সমস্যা নিয়ে তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা গেলে যানজট অনেকটাই কমানো সম্ভব। মেট্রোরেলকে ব্যয়বহুল প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, এর বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থা চালু করা যেতে পারে। বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করা গেলে রাজধানীর ট্রাফিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, পেশাদার ক্রীড়াবিদ ও ফুটবলার তৈরির লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

আপডেট টাইম : ০১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬