অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম

ডেস্ক : আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলীয় মার্কা ঘোষিত হওয়ার পর থেকে নির্বাচনের প্রচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।
ঢাকা ১৭ আসনের চারটি থানা। থানাগুলি হচ্ছে যথাক্রমে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক। চারটি থানার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি।
আগামীকাল বুধবার সকাল থেকে ১২৪টি ভোটকেন্দ্রের প্রতিটি স্থান থেকে একযোগে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।
নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রতি ওয়ার্ডে, প্রতিটি থানায়, প্রতিটি নির্বাচন কেন্দ্রের জন্য আলাদা আলাদা গ্রুপকে দায়িত্ব দেয়া হয়েছে। থানাগুলোতে বিএনপির থানা কমিটি এবং ও তার অঙ্গ সংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি কাজ করবেন।
কমিটিগুলোর মধ্যে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, সাংস্কৃতিক দল, জিয়া পরিষদ, জিয়ামঞ্চসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অদ্য সন্ধ্যায় ঢাকা ১৭ আসনের বনানিস্থ প্রধান কার্যালয়ে সকল থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম মতবিনিময় করেন। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।
ঢাকা ১৭ এর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর সালাম ও যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে একযোগে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন নির্বাচনী কার্যক্রম করতে গিয়ে কারো বিরক্তির কারণ হওয়া যাবে না, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না, কারো বিরাগভাজন হওয়া যাবে না। নামাজ ও অন্যান্য প্রার্থনা চলাকালীন মাইকে কথা বলা বন্ধ রাখতে হবে। বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশ না নেয়ারও অনুরোধ জানান তিনি।
১২৪টি নির্বাচনী কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৬টি। তারমধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৭০৮টি। মহিলা ভোটারের সংখ্যা এক লাখ ২৫ হাজার ৬০ টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম

আপডেট টাইম : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬