অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

ঢাকা–১৭ আসনের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সকালে নিয়মিত মর্নিং ওয়াকে অংশ নেওয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র নেতাকর্মীরা।
সকালে পার্কের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে ‘তারুণ্যের শক্তি’র সদস্যরা পার্কে আগত বিভিন্ন বয়সী মানুষের হাতে ফুল তুলে দেন এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পার্কে আগতরা এই সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় সাদরে গ্রহণ করেন এবং নানা মতামত ও পরামর্শ দেন।
গণসংযোগের অংশ হিসেবে ‘তারুণ্যের শক্তি’র সদস্যরা হেঁটে হেঁটে ঢাকা–১৭ আসনের ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনের জনগণের কাছে তারেক রহমানের পক্ষ থেকে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে ‘তারুণ্যের শক্তি’র আহ্বায়ক শওকত আজিজ বলেন,
“তারেক রহমান নির্বাচিত হলে এবং সারাদেশে বিএনপি বিজয়ী হলে ঢাকা–১৭ আসনবাসী কেবল একজন সংসদ সদস্যই পাবেন না, একজন প্রধানমন্ত্রী পাবেন। কেননা এই আসনে লড়ছেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী।”
গণসংযোগের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক সংযুক্ত ফুলের তোড়া বিতরণের মাধ্যমে ভোটারদের মাঝে তারেক রহমানের সালাম ও ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তরুণদের শক্তি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগমূলক কার্যক্রম গণতন্ত্রকে আরও সুদৃঢ় করে।
স্থানীয় বাসিন্দারাও এ সময় মতবিনিময়ে অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে এমন জনবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানান।
উক্ত প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ‘তারুণ্যের শক্তি’র ঢাকা–১৭ আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটির—
মুখপাত্র: ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী
সদস্যবৃন্দ: জাহিদুর রহমান, জিসান গুলজার, কামরুজ্জামান, নাফিস আবরার, তানভির আল ইসলাম, ব্যারিস্টার ওমর ফারুক তমাল ও জুবায়ের সিকদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

আপডেট টাইম : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬