পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের একটাই কমিটমেন্ট ছিল, যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমাদের চেষ্টা শতকরা একশ ভাগ ছিল।আমরা মনে করি, জাতি হিসেবে মান, সন্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান—এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে নেহায়েত নির্বাচন অনুষ্ঠান হিসেবে নিইনি। এটা একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।

তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে, তারা স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—এই বন্যার পানিতে সব ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

আপডেট টাইম : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬