
নিজস্ব প্রতিবেদক –
লালমনিরহাট মিশনমোড়ে অবস্থিত চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের উপরে অসভ্য আচরনের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০ ঘটিকায় শহরের নর্থ কিং হোটেলে রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোর্শদুল হক ফ্লাট এঁর সভাপতিত্বে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সম্পাদক বাশার সুমন।
সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের এর সত্বাধীকারি অর্দ্র বলেন, ২৪ মার্চ সকালে হোটেল হরিজন সম্প্রদায়ের একজন ব্যক্তি পারাটা নিতে আসলে পারাটা না থাকায় তৈরি করে দিতে দেরি হলে, সে গালাগালি করতে থাকে, তারপর একপর্যায়ে ফোন করে পৌরসভার পরিছন্ন কর্মীদের ডেকে নিয়ে এসে হোটেলের সামনে ময়লা ফেলতে থাকে, সেই সাথে বাঁশ -লাটি নিয়ে মারমুখী আচরণ করে, যার কারণে হোটেলে ভিরতে থাকা কাস্টমার বাহির হতে পারেনি আর বাহিরের কাস্টমার ভিতরে যেতে পারেনি, আমরা থানায় একটি লেখিত অভিযোগ দিয়েছি, চিহ্নিতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
লালমনিরহাট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির
সভাপতি ও সাধারন সম্পাদক বলেন রাতের মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল বুধবার লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ, ক্যাফে ও মিস্টান্ন ভান্ডারের সকল দোকান বন্ধ থাকবে।তারপরেও তদন্তনুসারে ব্যবস্থা নেয়া না হলে জেলা জুড়ে সকল রেস্তোরাঁ, ক্যাফে ও মিস্টান্ন ভান্ডারের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হবে।
এসময় লালমনিরহাট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 

















