অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট- পাটগ্রাম আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জগতবেড় দাখিল মাদ্রাসা ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থী এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

গত ০২ এপ্রিল বিকেলে ওই দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার এ সময় ওই ইউনিয়নের শুকুরেরটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাওন মিয়া (২০), সফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২০) ও সামিউল ইসলামের ছেলে সুমন মিয়া (২১) ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীর বাবার ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় থানা-পুলিশ।
আসামিরা হলেন ওই ইউনিয়নের শুকুরেরটারী এলাকার সুমন মিয়া (২১) ও তার পিতা সামিউল ইসলাম (৪৮)।
এ ঘটনায় ছাত্রীর চাচা আব্দুর রহিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় একটি মামলা করেন। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়। দায়েরকৃত মামলার মূল আসামি ও অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট কাজি আনোয়ার হোসেন, অভিভাবক বজলার রহমান, এলাকাবাসি শাহীনুর রহমান, ছাত্রী সুবর্ণা আক্তার ও হাবীবা সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধান আসামি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচী করতে বাধ্য হবেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা-পুলিশ তৎপর রয়েছে।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১২:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬