পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

ডেস্ক : দেশজুড়ে হাম এবং এর উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশুর মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এই একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে। এর মধ্যে ৮৭ শিশুর শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, আক্রান্তের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে টিকা না নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং শিশুদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করার তাগিদ দিয়েছে। একই সাথে কোনো শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৩:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬