পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পুলিশের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা, ২ জনের মৃত্যু

ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর ৩টার দিকে মাওয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জামাল হোসেন (৪০) ও মাহফুজ মোল্লা (৩০)

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী একটি গোল্ডেন লাইন পরিবহনের বাস হাইওয়ে পুলিশের একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।

নিহতরা মাওয়া হাইওয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তারা হাইওয়ে পুলিশের গাড়িতে বসা ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাওয়া হাইওয়েতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা, ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬