পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

চলতি বাজেটেই শুরু হবে তিস্তা মেগা প্রকল্পের কাজ,এমপি রোকন উদ্দিন বাবুল

নিজস্ব সংবাদদাতা

কোনো দেশ সহযোগিতায় এগিয়ে না এলেও চলতি অর্থবছরের বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রোকন উদ্দিন বাবুল।
বুধবার (১ জুলাই) দুপুরে ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। তিস্তা তখন আর অভিশাপ নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদে পরিণত হবে।
এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফরে তিস্তা মেগা প্রকল্পকে অন্যতম এজেন্ডা হিসেবে তুলে ধরেছেন। দেশে ফিরে তিনি সংসদে দ্রুত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিস্তা আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনে তারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। আন্দোলন থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও তারেক রহমান প্রকল্পটি এগিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল তিস্তাপাড় পরিদর্শন করেছে এবং খুব দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমালোচনা করে বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলন দীর্ঘদিন ধরে তারাই করে আসছেন। অথচ একটি রাজনৈতিক দলের সাম্প্রতিক কর্মসূচিকে তিনি লোকদেখানো ও জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, এদিন আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা-এর বন্যাদুর্গত প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, ডা. আবু নাসের মো. রাজিব, মাজহানুর রহমান, ডা. ফেরদৌসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

চলতি বাজেটেই শুরু হবে তিস্তা মেগা প্রকল্পের কাজ,এমপি রোকন উদ্দিন বাবুল

আপডেট টাইম : ১২:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬