পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু

“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা”

আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক মহোদয়, ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক মহোদয়, মোটরযান পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা বিশেষভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা সভার শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইন সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়।

উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে অত্র প্রতিষ্ঠানের আনুমানিক ২৩০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি দায়িত্বশীল ও নিরাপদ প্রজন্ম গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক

“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা”

আপডেট টাইম : ০৯:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬