পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিচারকদের আরো আন্তরিক হতে হবে : প্রধান বিচারপতি

বাংলার খবর২৪.কম index_56270: প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, আদালতের বিচার প্রক্রিয়া গতিশীল করতে আইনজীবী ও বিচারকদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ বিচারপ্রার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমি বিচারক পদে নিয়োগ পাওয়ার পর ৫ বছর ধরে পড়ে থাকা অনেক ফাইল নিষ্পত্তি করেছি। রাত জেগে কাজ করেছি। যতটুকু সম্ভব যে কোন বিচার ফাইল দ্রুত নিষ্পত্তি করতে হবে।’

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে সকলকে ত্যাগের মন মানসিকতা লালন করতে হবে।

এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারক সংকটের কথা উপস্থাপন করা হলে তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সভায় আইনজীবী সমিতির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এড. একে আহমদ হোসেন, কক্সবাজার কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. মমতাজ আহমদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক, সাবেক সভাপতি এড. আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান, সিনিয়র আইনজীবী এম. শাহজাহান প্রমুখ। এ সময় সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিচারকদের আরো আন্তরিক হতে হবে : প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪