পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের জন্য মডেল:শিল্পমন্ত্রী

বাংলার খবর২৪.কম : images 5_56383 শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ ইতিমধ্যেই নিজেকে বিশ্বদরবারে মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। জাতীয় সম্প্রীতি ও অগ্রগতির ক্ষেত্রে দেশের বৌদ্ধ সম্প্রদায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুক্রবার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত ‘শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে ওঠায় যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মিলিত রক্তস্রোতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি ‘ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার’-এ নীতির ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।

বৌদ্ধ ধর্মকে জ্ঞানের ধর্ম উল্লেখ করে তিনি বলেন, বৌদ্ধভিক্ষুরা সংঘের অধীন ধর্ম ও জ্ঞানচর্চা করে বৌদ্ধ দর্শন ও চিন্তাকে সমাজে ছড়িয়ে দেন। তাঁরা যুগে যুগে সংস্কৃতি, সভ্যতা ও মানবতার সেবায় অসাধারণ অবদান রেখে গেছেন।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ড. অসিম রঞ্জন বড়ুয়া, সহসভাপতি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের জন্য মডেল:শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪