পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়

ফারুক আহম্মেদ সুজন : powerরাজধানীসহ দেশের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে এমনটি ঘটেছে বলা হলেও কি ত্রুটি তা এখনো কেউ নিশ্চিত করতে পারেননি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বেলা সোয়া ১টার দিকে কে বলেন, “জাতীয় গ্রিড ফেল করেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। পুরো সিকোয়েন্স ঠিক করতে আরও প্রায় ঘণ্টা খানেক লেগে যাবে।”

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে শুরু করে। এর পরই বিভিন্ন জেলা থেকেও খবর আসে সেখানেও বিদ্যুৎ নেই।

কুষ্টিয়া থেকে ওয়েস্ট জোন পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, “বেলা ১১টা ২৯ মিনিটে ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ব্ল্যাক আউট হয়েছে। ভারতীয় এবং বাংলাদেশি লাইনের সংযোগস্থলে ত্রুটিটি দেখা দিয়েছে।”

সঞ্চালন লাইন মেরামতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর থেকে চট্টগ্রামের কেন্দ্রগুলো থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাই বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।

“স্থানীয় কেন্দ্রগুলোতে কোন সমস্যা নেই, বিদ্যুৎ উৎপাদনের পর যদি সাপ্লাই না করা যায় রিজার্ভের কোন ব্যবস্থা বিদ্যুতের থাকে না। তাই এ কারণে চট্টগ্রামের যে কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।”

এদিকে জাতীয় গ্রিডে সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিটের উৎপাদন।

এই বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগের পরিচালক সাজ্জাদুর রহমান জানান, ভেরামারা বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এরপরই বেলা ১২টার দিকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৬টি ও রেন্টালের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।”

জাতীয় গ্রিড লাইন মেরামতে প্রকৌশলীরা কাজ শুরু করলেও কখন চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

সাজ্জাদুর রহমান জানান, একযোগে ৯টি ইউনিট বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে প্রায় একহাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকোশলী এবিএম মিজানুর রহমান জানান, সেখানে সকাল সাড়ে ১১টা থেকে বিদ্যুৎ নেই। ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী ও আবাসিক প্রকোশলী সৈয়দ আবু হেনা মোস্তফা বলেন, “সকাল ১১টা ২৫ মিনিট থেকে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় সিরাজগঞ্জসহ পুরো বিভাগের কোথাও বিদ্যুৎ নেই।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়

আপডেট টাইম : ০৮:৫৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪