
বাংলার খবর২৪.কম : ফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে বিশাল জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। অঝিঙ্ক্য রাহানে ও শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে ১৬৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
রোববার কটাকে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। এরপর শুরু থেকে মেষ পর্যন্ত শ্রীলঙ্কান বোলারদের এক রকম তুলাধুনা করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে দুই ওপেনার অজিঙ্ক্য রাহানে ও শেখর ধাওয়ান দুজনেই শুরু থেকে আক্রমনাত্মক ব্যাটিং করেছেন। দুজনেই আবার সেঞ্চুরির দেখা পেয়েছেন।
প্রথম উইকেট জুটিতে ৩৫ ওভার খেলে ২৩১ রান তুলেন এই দুইজন। দলীয় ২৩১ রানের মাথায় আউট হয়ে যান শেখর ধাওয়ান। আউট হওয়ার আগে ১০৭ বল খেলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৩ রানের এক ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।
ধাওয়ান ফেরার পরপরই ফিরেছেন অপর ওপেনার অজিঙ্ক্য রাহানে। দলীয় ২৪৭ রানের মাথায় ১০৮ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১১ রান করে সাজঘরে ফিরেন রাহানে।
এছাড়া সুরেশ রায়না মাত্র ৩৪ বলে ৫২ এবং আম্বানি রাইডু ২০ বলে ২৭ রানের দুরুন দুটি ইনিংস খেললেন। ফলে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৬৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় রিবাট কোহলির দল।
এরপর জয়ের জন্য ৩৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে ১৬৯ রানের বিশাল জয় পায় ভারত।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এ ছাড়া উপুল থারাঙ্গা ২৮, থিসারা পেরেরা ২৯, তিলকারতেœ দিলশাল ১৮ ও ম্যাথুস ২৩ রান করেছেন।
ভারতের পক্ষে পেসার ইশান্ত শর্মা সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেছেন। এছাড়া অঙ্কার পেটেল ও উমেশ যাদব দুটি করে উইকেট তুলে নিয়েছেন। 
বাংলার খবর ডেস্ক : 















