পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সব রায় কার্যকর করব: প্রধানমন্ত্রী

বাংলার খবর২৪.কম : pm1প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করবে। এর মধ্য দিয়ে তারা জাতিকে অভিশাপমুক্ত করবেন।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিদের বিচার করে বাংলার মানুষকে অভিশাপমুক্ত করেছি। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করেও জাতিকে অভিশাপমুক্ত করা হবে। ওয়াদা ছিল যুদ্ধাপরাধীর বিচার হবে, আমরা করেছি। অনেক চাপ সত্ত্বেও রায় কার্যকর হয়েছে। সব যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবে।

সাপের ব্যাঙ গেলার উদাহরণ দিয়ে শেখ হাসিনা বলেন, জামায়াতে ইসলামী এখন খালেদা জিয়ার জন্য সাপের ব্যাঙ গেলার অবস্থার মতো হয়েছে। তিনি বলেন, খালেদা এখন জামায়াতকে গিলতেও পারছেন না, ফেলতেও পারছেন না। প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। ওই সময়ের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে ৭৫ এর খুনিদের কীভাবে পুনর্বাসন করেছিলেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, সরকার অবৈধ হলে আইপিইউতে সাবের হোসেন চেধুরী কিভাবে নির্বাচিত হলেন? মার্কিন কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসম্যান নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মার্কিন সরকার কি কোনো দিন অবৈধ হয়েছিল? তিনি বলেন, ‘খালেদা জিয়া এর আগে ২০০৬ সালে বলেছিলেন আমি নাকি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা হতে পারবো না। ভাগ্যের কি নির্মম পরিহাস এখন উনি বিরোধী দরীয় নেতাও নন’। এ সময় হেসে হেসে হাসিনা বলেন, ‘আসলে খালেদা জিয়ার অভিশাপ আমাদের জন্য আর্শীবাদ।’

৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির জ্বালাও, পোড়াও এবং আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়ার ক্যাডাররা বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তাদের হাত থেকে রেহাই পায়নি গরুও। সড়ক কেটেছেন, রেল উপড়ে ফেলেছেন। খালেদা জিয়া রাস্তা করতে না পারলেও আন্দোলনের নামে রাস্তা কাটতে পারেন। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন দেশে দুর্নীতি, হত্যা, ক্যু ও বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। ক্ষমতা না থাকায় দুর্নীতি করতে না পারছেন না বলে খালেদা জিয়া আপসোস করছেন বলেও দাবি শেখ হাসিনার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সব রায় কার্যকর করব: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪