পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বাঘ হবে : মজীনা

বাংলার খবর২৪.কম1412180024_56772 : বাংলাদেশ অচিরেই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বাঘে পরিণত হচ্ছে এবং এতে ওষুধ শিল্প একটি বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজীনা।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মজীনা বলেন, বর্তমানে বাংলাদেশে আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের ওষুধ প্রস্তুত হচ্ছে। দেশে-বিদেশে এই ওষুধ সমাদৃত হচ্ছে, যা উৎসাহব্যঞ্জক। বাংলাদেশি ওষুধ পণ্য আমদানিতে আমেরিকান ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন তিনি।

এর আগে বেক্সিমকো ফার্মার কারখানায় মজীনাকে শুভেচ্ছা জানান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। পরে মজীনাকে কোম্পানির কার্যক্রম ও বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দেন।

মজীনা ওই কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে দেখে কারখানার গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বাঘ হবে : মজীনা

আপডেট টাইম : ১০:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪