পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই উঠে না : বাণিজ্যমন্ত্রী

বাংলার খবর২৪.কম1414064918_56806 : সংবিধান অনুসারে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়। আর মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই উঠে না। এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবিধান প্রণয়ন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ আয়োজিত ‘সংবিধান : শহীদদের রক্তে লেখা’ শীর্ষক এক আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সব দিক থেকে অর্থনৈতিভাবে দেশ এগিয়ে যাচ্ছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বিদেশিদের সমর্থনের জন্য বিদেশে যাই না। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

তোফায়েল আহমেদ আরো বলেন, আমাদের জিডিপি ৬ শতাংশের উপরে। এভাবে দেশ এগিয়ে যেতে থাকলে আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. মশিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন; ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোজাফফর হোসেন পল্টু, লেখক আবুল খায়ের প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই উঠে না : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪