
বাংলার খবর২৪.কম
: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রয়োজন নেই বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম। একইসঙ্গে রায় রিভিউ করারও সুযোগ নেই বলে মনে করেন তিনি।
বুধবার এটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, কামারুজ্জামানের ক্ষেত্রে জেলকোড প্রযোজ্য হবে না। আর পূর্ণাঙ্গ রায় ছাড়া শর্ট জাজমেন্ট দিয়ে রায় কার্যকর করা যাবে না সেটাও আমি মনে করি না। তাই তার দ- কার্যকর করা সময়ের ব্যাপার মাত্র।
তবে কামারুজ্জামান চাইলে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু রিভিউয়ের কোনো সুযোগ নেই। তিনি বলেন, যারা রিভিউয়ের কথা বলে আমি তাদের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ পড়ার কথা বলব।
কাদের মোল্লার সময় রিভিউ শুনানি হয়েছিলো-এখন কেন হবে না এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, আগে কি হয়েছে সেটা বড় বিষয় নয়। আইনে কি আছে সেটাই বড় বিষয়।
বাংলার খবর ডেস্ক : 














