অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শেরপুরে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

বাংলার খবর২৪.কম,image_105443_0শেরপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা চলাকালে ৭ নভেম্বর শুক্রবার দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ কলেজ কেন্দ্রের বিআরডিবি’র হলরুম থেকে শওকত হোসেন (১৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে তাকে জেল হাজতে পাঠান।

ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজ থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আনোয়ার হোসেনের পক্ষে তার চাচাতো ভাই সাওকাত হোসেন প্রক্সি দিতে গিয়ে আটক হন।

অভিযুক্ত শওকত হোসেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে একজন ভুয়া পরীক্ষার্থী হিসেবে দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ (৩) এর ধারার ক্ষমতাবলে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সাওকাত হোসেন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়ারচর গ্রামে খোরশেদ আলমের পুত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শেরপুরে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪