পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সাক্ষ্যগ্রহণ মুলতবি করে সময় আবেদন মঞ্জুর

বাংলার খবর২৪.কমindex_57304, ঢাকা: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়ে ২৪ নভেম্বর দিন ধার্য্ করেছেন আদালত।

রোববার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য্ করেন।

আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলায় বেআইনিভাবে অভিযোগ গঠন করা হয়েছে। এখানে আমরা ন্যায় বিচার পাবো না। আর এ কারণে আমরা আদালত স্থানান্তরের আবেদন করেছি। উচ্চ আদালতে এটি শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। উচ্চ আদালতে ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন করেছি। বিচারক তা মঞ্জুর করেছেন।

এর আগে রোববার বেলা ১১ টার দিকে ঢাকার বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান বিএনপি প্রধান খালেদা জিয়া।

রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে মামলা দু’টির বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্ ছিলো।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ দু’টি মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এরপর কয়েক দফা তারিখ পড়লেও নিরাপত্তার কথা বলে এবং উচ্চ আদালতে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকার কারণ দেখিয়ে তিনি শুনানিতে অনুপস্থিত থাকেন।

গত ২২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সময়ের আবেদন নাকচ করে তার অনুপস্থিতিতেই একটি মামলায় বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা এ দুটি মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সাক্ষ্যগ্রহণ মুলতবি করে সময় আবেদন মঞ্জুর

আপডেট টাইম : ০৪:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০১৪