পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দাখিল

বাংলার খবর২৪.কম, ঢাকা : awজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘পাক বন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গতকাল রোববার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তঁাকে ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ ওই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, ‘আপনি (তারেক রহমান) লন্ডনে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘পাক বন্ধু’ এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে অমার্জনীয় অপরাধ করেছেন।
যশোর অফিস জানায়, বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তারেকের বিরুদ্ধে যশোরের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন। গতকাল যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিম ১৩ নভেম্বর অভিযোগের ওপর শুনানির দিন ধার্য করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দাখিল

আপডেট টাইম : ০১:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪