অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান আমেরিকার

বাংলার খবর২৪.কম, ঢাকা :image_105938_0আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল-এর ‘বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে প্রশ্ন’ থাকায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে আমেরিকা। সোমবার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ -এর বরাত দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই প্রতিক্রিয়া জানিয়েছে।

এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র রাইয়ান নর্টন বলেন, “বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়মিত দেখভাল করার দায়িত্বে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ। অ্যাম্বাসেডর স্টিফেন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে কনফারেন্স কল-এর মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।”

মুখপাত্র রাইয়ান বলেন, “এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট আলাদা কোনো বিবৃতি দেবে না, কেননা অ্যাম্বাসেডর স্টিফেন-এর বক্তব্যই যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য।”

তিনি বলেন, “বাংলাদেশকে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার পক্ষে। কিন্তু মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি কার্যকরের আগে বিচার প্রক্রিয়া সবদিক দিয়ে অবাধ, মুক্ত ও স্বচ্ছ হতে হবে।”

বিবৃতিতে স্টিফেন বলেন, “২০১৪ সালের আগস্টে বাংলাদেশে আমার পঞ্চম সফরের সময় বলেছি- কিছুটা অগ্রগতি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় দেশীয় ও আন্তর্জাতিক মানদন্ড রক্ষায় আরও উন্নতি করতে হবে। এ মতাবস্থায় এই মানদণ্ড নিশ্চিতের বিষয়টি দৃশ্যমান না হওয়া পর্যন্ত অপরিবর্তনযোগ্য সাজা মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ গ্রহণ না করাই সবচেয়ে ভালো হবে বলে মন্তব্য করেন স্টিফেন র‌্যাপ।”- ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান আমেরিকার

আপডেট টাইম : ০২:০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪