পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে খালেদা জিয়ার আহবান

বাংলার খবর২৪.কমkhalada zia-2_57549, ঢাকা : দেশ ও জনগনের স্বার্থে নিজেদের আরেকবার ঐক্যবদ্ধ হয়ে ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে উপদেষ্টা পরিষদের সকলের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত ৩ঘন্টাব্যাপী বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভা সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন, আগামী দিনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সরকার পতনের আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে স¤পৃক্ত করতে কাধে কাধ মিলিয়ে সামনের সময়টুকুকে গুরুত্ব দিতে হবে।

বেগম খালেদা জিয়া এসময় বলেন, মনে রাখবেন বর্তমানে যারা ক্ষমতাসীন তারা অবৈধ। এদের জন ভিত্তি নেই। পতন সময়ের ব্যাপার। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ ক্ষমতাসীনদের বিদায় করা হবে।

জানা যায়, মতবিনিময়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা, আগামী দিনের আন্দোলনের রূপ রেখা নিয়ে বেশ কয়েকজন তাদের মতামত তুলে ধরেন। এসময় খালেদা জিয়া অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনেন। উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন ম্যাডাম (খালেদা জিয়া)কে উদ্দেশ্য করে বলেন, আমরা আমাদের যতটুকু সার্মথ্য রয়েছে তা দিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনার পাশে থাকবো।

উল্লেখ্য মতবিনিময়ের ধারাবাহিকতায় ১১ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিব এবং ১৩ নভেম্বর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে খালেদা জিয়ার আহবান

আপডেট টাইম : ০২:২৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪