পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গ্রেফতারি পরোয়ানা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে : কাদের সিদ্দিকী

পারভেজ বিন হাসান, ঢাকা :sagor-kader_57738 গ্রেফতারি পরোয়ানা আমার বিরুদ্ধে নয়, দেশের সকল মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বুধবার বিকেল ৪টায় রাজধানীর মোহম্মদপুর থানাধীন শ্যামলীর বাবর রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দলের বার্ষিক সম্মেলনে তৎকালীন স্বরাষ্টমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে রাজাকার বলায় আমার বিরুদ্ধে এই পরোয়ানা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মহিউদ্দিন খান আলমগীর পাকিস্তানের দোসর, সহযোগী এবং বিশুদ্ধ রাজাকার ছিলেন। তিনি তখন পাকিস্তান সরকারের এডিসি ছিলেন। তার পরিচয় তুলে ধরায় সরকার ক্ষিপ্ত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে লাঞ্ছিত করায় আমি বিস্মিত।

বঙ্গবীর বলেন, প্রকৃত রাজাকার এবং পাকিস্তানিদের পরিচয় করিয়ে দেওয়ায় আমার পুরস্কার পাওয়ার কথা ছিলো কিন্তু আইনের ভাষায় তিরস্কার পেলাম।

তিনি আরো বলেন, ৫০০ ধারায় দায়ের করা এই মামলার বাদী রুহুল আমিন মজুমদার নিজেকে মুক্তিযোদ্ধা বলেন। বর্তমানে তার বয়স ৫৭ বছর, মুক্তিযুদ্ধের সময় ছিলো ১৩ বা ১৪ বছর। তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছেন একজন প্রতিমন্ত্রী ও সচিব। ওটা ভূয়া। কোনো প্রতিমন্ত্রী বা সচিবের সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা হওয়া যায়না।

তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধ নিয়ে রং তামাশা হচ্ছে। মুক্তিযুদ্ধের গৌরবকে ভূলণ্ঠিত করা হচ্ছে। একজন রাজাকারের করা মানহানির মামলায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা মুক্তিযুদ্ধের জন্য চরম অপমান। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এসময় তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডিসি, এসপি, পুলিশসহ পাকিস্তান সরকারের উচ্চ পদস্ত বঙ্গালি কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করানোর দাবি জানান।

তিনি বলেন, এখন প্রয়োজন দলীয় সংকীর্ণতার উর্ধ্বে ওঠা। কিন্তু সরকার তা পারে নাই। পারলে বাহবা পাবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন পর্ব। এসময় মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সরকারের সহযোগী কর্মকর্তা আর কারা কারা ছিলেন জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৭৬/৭৭ সালের বাংলা সিভিল লিস্ট দেখে কয়েকজনের নাম উল্লেখ করেন।

তারা হলেন-এসএম শফিউদ্দিন আজম, এসএম সানাউল হক, মফিজুর রহমান, তৎকালীন ডিসি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমদ, আবুল ফজল চৌধুরী, শায়েখ লতিফ, শামসুল হুদা, আশিকুর রহমান, মোফজ্জেল করিমসহ আরো অনেকে।

গ্রেফতারের বিষয়ে ভীত কিনা জানতে চাইলে তিনি এক বাক্যে সকল ভীতি-শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, পরোয়ানা জারির পর থেকে আমি অপেক্ষায় আছি। তারা কখন এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে।

এ বিষয়ে তার স্ত্রী নাসরীন সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন; বঙ্গবীর একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে গ্রেফতার করা নিয়ে আমি বা আমার পরিবারের কেউ ভীত নই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গ্রেফতারি পরোয়ানা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪