পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আ.লীগের অবস্থা ভালো দেশের অবস্থা খারাপ : খালেদা জিয়া

ফারুক আহম্মেদ সুজন :khaleda_57737 দেশের অবস্থা খারাপ আর আওয়ামী লীগের অবস্থা ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় যুব সমাজের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, যারা উন্নয়নে নেই তাদের ভোট দিয়েও লাভ নেই তারা যতই নিজের এলাকার লোক হোক না কেন।

তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এ সরকার পিছিয়ে আছে। এসব খাতে এখন ব্যাপক দুর্নীতি চলছে যা পত্রপত্রিকায় আসছে।

এসময় তিনি বেশকিছু পত্রিকার প্রতিবেদন দেখিয়ে দেশের সকল ক্ষেত্রের দুর্নীতির চিত্র তুলে ধরেন।

খালেদা জিয়া আরো বলেন, দেশে আজ জনগণের কোনো নির্বাচিত সরকার নেই। ৫ জানুয়ারির যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, ভোট কেন্দ্রে মানুষ ছিল না, কুকুর ছিল। তাহলে কিভাবে সরকার তাদেরকে নির্বাচিত দাবি করে। বর্তমান সংসদও অবৈধ। কারণ তারা নির্বাচনে ক্ষমতায় আসেনি।

পাশের হার বাড়ানোর জন্য সরকার প্রশ্নপত্র সাপ্লাই করে এমন অভিযোগ করে তিনি বলেন, দেশ আজ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। বিএনপি সরকার নকলমুক্ত বাংলাদেশ গড়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার শিক্ষার মান বাড়ানোর নামে পরীক্ষার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র সাপ্লাই করছে। বিদেশিদের তারা দেখাবে যে দেশে শিক্ষার মান বাড়ছে।

দুদকই দুর্নীতির আখড়া উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দুদক আজ দুর্নীতি কমিশন। তারা সকল দুর্নীতিবাজদের দায়মুক্তি দিচ্ছে।

তিনি বলেন, পুলিশ ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ আইনের উর্ধ্বে। র‌্যাব অনেককেই গুম করছে। মানুষের কোনো নিরাপত্তা নেই।

পুলিশ জনগণের সেবক হলেও তারাই আজ জনগণের কাছে থেকে টাকা নিচ্ছে এবং টাকা না পেলে তাদের গুলি করছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছিলেন বিনামূল্যে সার বিতরণ করবেন। কিন্তু সেই সারের দামই এখন তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

দেশের গার্মেন্টস শিল্প আজ ধ্বংসের পথে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সময় গার্মেন্টস শিল্পে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় থাকলেও এখন অবস্থান চতুর্থ।

দেশে এখন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নৈরাজ্য চলছে। তারা এখন ধরাছোঁয়ার বাইরে। তারা পুলিশি পাহারায় অস্ত্র নিয়ে চলাফেরা করে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ ভাই আপনারা জনগণের সেবক, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্রলীগের কাছে অস্ত্র বিক্রি করবেন না।’

এসময় মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আ.লীগের অবস্থা ভালো দেশের অবস্থা খারাপ : খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪