অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মানবতা বিরোধী অপরাধ খোকন রাজাকারের রায় আজ

বাংলার খবর২৪.কম12_57797, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা পলাতক খোকন রাজাকারের রায় আজ।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ট্রাইব্যুনালের দ্বাদশ রায়। আর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে এটি দ্বিতীয় রায়।

এর আগে গত ১৭ এপ্রিল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিতকরণ, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ, নির্যাতনসহ ১১টি অভিযোগ আনা হয়।

এর আগে ২০১৩ সালের ২৩ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ১৮ জুলাই তা আমলে নিয়ে খোকন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

পরে পলাতক খোকন রাজাকারকে ট্রাইব্যুনালে হাজির হতে গত বছরের ৩০ জুলাই দু’টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু তিনি হাজির না হওয়ায় ওই বছরের ১৪ আগস্ট তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হয়। একই সঙ্গে খোকন রাজাকারের পক্ষে আব্দুস শুকুর খানকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন দাশসহ খোকন রাজাকারের বিরুদ্ধে মোট ২৪ জন সাক্ষী জবানবন্দি পেশ করেছেন। তবে তার পক্ষে কোন স্বাক্ষী ছিল না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মানবতা বিরোধী অপরাধ খোকন রাজাকারের রায় আজ

আপডেট টাইম : ০১:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪