পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রশাসনিক ব্যক্তিদের জন্যই আজ এ রাজনৈতিক দৈন্যদশা : সুরঞ্জিত

বাংলার খবর২৪.কমimages_57950, ঢাকা : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজনীতিতে প্রশাসনিক ব্যক্তিদের গুরুত্ব ও প্রাধান্য বেড়ে যাওয়ায় আজ রাজনীতিতে এ দৈন্যদশা বিরাজ করছে। তিনি এইচ টি ইমামকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দেন।

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘আমাদের একজন উপদেষ্টা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কথা বলেছেন। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে সবারই পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। এ নিয়ে একটু সতর্ক হয়ে কথা বলতে হবে।’

উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতা-কর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম বলেন, ‘তোমরা লিখিতটা ভালো করো ভাইভাটা আমরা দেখব।’

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’ এর পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত সেনগুপ্ত এই পরামর্শ দেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের বিজয়ে কোনো বাহিনীর ক্রেডিট নয়। এটা মানুষের ক্রেডিট। জনসমর্থনের ওপর ভিত্তি করে সরকার ক্ষমতায়। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি বলে আমাদের এ অবস্থা। পুলিশ বাহিনী দিয়ে একে বিভাজন করা যাবে না। পুলিশ রাষ্ট্রের, সবার।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রশাসনিক ব্যক্তিদের জন্যই আজ এ রাজনৈতিক দৈন্যদশা : সুরঞ্জিত

আপডেট টাইম : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪