পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মন্ত্রীদের আবোল-তাবোল বক্তব্য আল্লাহর গজব : কর্নেল অলি

ঢাকা : ২০ দলীয় জোটের অন্যতম সমন্বয়কারী এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকারের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেছে।

শুক্রবার চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি মোশতাকের ক্যাবিনেট সচিব এইচ টি ইমাম ছাত্রলীগ কর্মীদের বলেছেন, পরীক্ষা দাও ভাইভাতে আমরা দেখব।

আবার অর্থমন্ত্রী বলছেন, একটু একটু ঘুষ খেলে কিছু হয় না। মন্ত্রী লতিফ সিদ্দিকী হঠাৎ করে হজ ও নবী রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করে নিজের বারোটা বাজিয়েছে। এসবই আল্লাহর গজব বলে মনে করেন কর্নেল অলি আহমদ।

কর্নেল অলি বলেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নেই। তাই দু-একটি দেশ ছাড়া সব দেশেই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।

তিনি আরো বলেন, আমেরিকা ও চীন অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের কথা বলছে।

গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। তাই এই অবৈধ সরকার সব কিছুই দলীয়করণ করেছে।

উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরমেয়র আইয়ুব কুতুবী প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মন্ত্রীদের আবোল-তাবোল বক্তব্য আল্লাহর গজব : কর্নেল অলি

আপডেট টাইম : ০২:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪