পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আসামি ধরতে গিয়ে পুলিশ বন্দি!

ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ভাষানটেক থানার তিন পুলিশ সদস্য স্থানীয়দের হাতে বন্দি হয়েছেন। প্রায় আধাঘণ্টা বন্দি থাকার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা ওই এলাকায় বালুর ব্যবসা করেন। শনিবার সন্ধ্যায় ভাষানটেক থানার দুই এসআই ও এক এএসআই ক্যান্টনমেন্ট থানাধীন ওই এলাকায় এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেখানকার স্থানীয় লোকজন ওই পুলিশ সদস্যদের আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশে খবর দেয়।

ভাষানটেক থানার পুলিশ সদস্যরা হলেন, এসআই মিজানুর রহমান, এসআই মাহবুবুর রহমান ও এএসআই মনির।

পুলিশ সদস্যরা কারো কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে মোস্তফাকে গুম করে দেওয়ার জন্য নিতে এসেছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ীর মেয়ে ফাতেমা।

স্থানীয়রা জানান, বিনা অপরাধে মোস্তফাকে ধরে নিতে এসেছিল পুলিশ সদস্যরা। তাছাড়া তারা এ এলাকার থানা পুলিশ না। আমরা খবর পেয়ে তাদের আটক করে ক্যান্টনমেন্ট থানায় খবর দেই।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানার এক পুলিশ সদস্য জানান, এক থানার পুলিশ সদস্য অন্য থানা এলাকায় কাউকে ধরতে এলে সেখানকার থানার সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু তারা আমাদের থানায় এ ধরনের কোন খবর দেয়নি।

এ ব্যাপারে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে বিষয়টি বিস্তারিত জানতে পারিনি। এ বিষয়ে তদন্ত করে দেখছি।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ভাষানটেক থানা পুলিশ সেখানে আসামি ধরতে গেলে স্থানীয় জনতা তাদের জিম্মি করে রাখে। তবে কি কারণে তাদের জিম্মি করেছে তা জানা যায়নি। খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আসামি ধরতে গিয়ে পুলিশ বন্দি!

আপডেট টাইম : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪