অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় ভাইসহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খুন

নওগাঁ : নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুর রহমান (৩৮) ও তার ছোট ভাই শাহীন রহমানকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ শহরের পাশে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রাতে শহর থেকে দুর্গাপুর এলাকার মাঠের মধ্য দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহিদুর ও তার ছোট ভাই শাহীন। এসময় বাড়ির পাশে ফাঁকা মাঠে দুর্বৃত্তরা তাদের দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় ভাইসহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খুন

আপডেট টাইম : ০৭:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪