পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

সরকার সারাদেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে : ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান এই অবৈধ সরকার নিজেদের জনপ্রিয়তা শুন্যের কোঠায় আঁচ করতে পেরেই দ্বিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা সর্বগ্রাসী অনাচার চালিয়ে যাচ্ছে। আর এজন্য তারা রক্তাক্ত জনপদে পরিণত করেছে সারা বাংলাদেশকে। সারাদেশে সন্ত্রাসী ধারাবাহিকতায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো চট্টগ্রাম উত্তর যুবদল নেতা মাহবুব আলমকে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রাতে চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মাহবুব আলমকে নৃশংসভাবে গুলি করে হত্যা ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ ঘটনায় যুবদলের আরেক নেতা নুরুল আমিন গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ যখন সোচ্চার তখন বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা-ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে মাহবুব আলমকে নির্মমভাবে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত মাহবুব আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার সারাদেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে : ফখরুল

আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪