অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পুঠিয়ার হলুদ ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় হলুদ ক্ষেত থেকে রিতা পারভীন (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুঠিয়া থানা পুলিশ পুঠিয়া উপজেলার ভালুকগাছি হাতিনাদা এলাকার হলুদ ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রিতা পারভীন উপজেলার বাশপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের শাহ্র মেয়ে। তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।

রোববার মধ্যরাতে বাড়ি থেকে নিখোঁজ হন রিতা পারভীন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে হলুদ ক্ষেতে গিয়ে তার লাশ সনাক্ত করেন স্বজনরা।

খবর পেয়ে দুপুরেই সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের শাহ অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

ওসি আরো বলেন, নিহতের ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম এবং বাম হাতে কামড়ের দাগ রয়েছে।

ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান ওসি।

এদিকে, নিহতের মা নুরনাহার বেগম জানান, প্রায় বছর চারেক আগে উপজেলা সদরের পীরগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে টুটুলের সঙ্গে রিতার বিয়ে হয়।

সন্তান না হওয়ায় ওই দম্পতির মনোমালিন্য চলছিল। এরই জের ধরে মাস খানেক আগে পারিবারিকভাবে তাদের তালাকও হয়। এরপর থেকে এলাকার কয়েকজন বখাটে যুবক তাকে প্রায় উত্ত্যক্ত করতো।

তবে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হতে পারেনি ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পুঠিয়ার হলুদ ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪