পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভাসানীকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না : বি. চৌধুরী

ঢাকা : বাংলাদেশের ইতিহাস ভাসানীকে ছাড়া লেখা যাবে না। যারা এখন ইতিহাস লিখছেন তারা মস্তবড় ভুল করছেন। এ ভুল একদিন সকলকে গ্রাস করবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাওলানা ভাসানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রথম ঘোষণা মাওলানা ভাসানী দিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হবে বা স্বাধীন হওয়া উচিত- স্বাধীনতার প্রথম এ ঘোষণাটি দিয়েছিলেন মাওলানা ভাসানী। কিন্তু দেশের ভুলেভরা ইতিহাসে স্বাধীনতা ঘোষণার প্রথম ব্যক্তিটির নাম নেই।

তিনি বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতাকে যদি সৎ বলা হয় তাহলে তিনি হলেন মাওলানা ভাসানী এ কথা সবাই বলবে।

ভাসানীর আদর্শ তার অনেক অনুসারী অনুসরণ করছে না জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ভাসানীর সঙ্গে অনেকেই ছিলেন। কিন্তু তার আদর্শ কতজন অনুসরণ করেছে? আমরা এতবড় আলো পেয়েছিলাম কিন্তু তার আলোটাকে ধারণ করতে পারিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ব্যরিস্টার তুহিন মালিক, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ড. সৈয়দ সাফিউল্লাহ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভাসানীকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না : বি. চৌধুরী

আপডেট টাইম : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪