অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মানবাধিকার নিশ্চিতে প্রয়োজন মানবিক উন্নয়ন : স্পিকার

ঢাবি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার নিশ্চিত করতে মানবিক উন্নয়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টুওয়ার্ড এ এশিয়া হিউম্যান রাইটস্ মেকানিজম : প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জ’ শীর্ষক দু’দিনব্যাপী আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার কমিশন এই সেমিনারের আয়োজন করে।

স্পিকার বলেন, মানবাধিকার আজকের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটিকে সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সকল মানবাধিকার কর্মীকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করতে হবে।

তিনি বলেন; আজকে যুক্তরাষ্ট্র, ইউরোপ যেখানে মানবাধিকার নিয়ে সংঘবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তেমনিভাবে আমাদের দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থাগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পারস্পরিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। এবং সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সকল ক্ষেত্রে এটি যেন কার্যকর হয় সেক্ষেত্রে সুনজর রাখতে হবে।

ড. শিরিন বলেন, মানবাধিকার নিশ্চিত করতে হলে আগে আমাদের সমস্যাগুলো ঠিক করে যৌথভাবে সংঘবদ্ধভাবে এগুলো সমাধানে এগিয়ে আসতে হবে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারত জাতীয় মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বিচারপতি শ্রী কে জি বালাকৃষ্ণ, বাংলাদেশ ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর নিক বেরেসফোর্ড প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মানবাধিকার নিশ্চিতে প্রয়োজন মানবিক উন্নয়ন : স্পিকার

আপডেট টাইম : ০২:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪